কালকিনিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কালকিনিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর কিন্ডারগার্ডেন (কে জী) স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবছরও দু’দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধ ও বৃহস্পতিবার (১৯-২০ ইং)ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বিদ্যালয়ের খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুদের সঠিক বিকাশের ক্ষেত্রে খেলাধুলার এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

তাই আমরা শিশুদের সঠিক বিকাশের দিকে সর্বদা খেয়াল রাখবো।

এছাড়াও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ মাতুব্বর, গোপালপুর কিন্ডারগার্ডেন (কে জী) স্কুলের সভাপতি মোঃ হান্নান সরদার, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোপালপুর কিন্ডারগার্ডেন (কে জী) স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।