× Banner
সর্বশেষ
মেসির বাবার মৃত্যু: শেষকৃত্যে যোগ দিতে আর্জেন্টিনায় ফিরছেন লিওনেল মেসি আজ ৯ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ আগস্ট (২৩ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে পারিবারিক বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত গৃহবধূ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

 মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রী আহত হন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, রোববার রাত প্রায় ১০টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উত্তর শিকারমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, আব্দুল্লাহ মামুনের সঙ্গে তার বাবা করিম সরদারের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দিলে মামুনের স্ত্রী নিপা বেগম আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

নিপা বেগমের দাবি, হামলাকারীরা রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল নিয়ে যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আব্দুল্লাহ মামুন বলেন, পারিবারিক বিরোধের কারণে তাকে বাড়িছাড়া করার চেষ্টা করা হচ্ছে। তার অভিযোগ, পূর্বের একটি পারিবারিক ঘটনার সূত্র ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং পরিকল্পিতভাবে তার বসতঘরে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত হিসেবে উল্লেখিত মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..