× Banner
সর্বশেষ
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম

মাদারীপুর  প্রতিনিধি

কালকিনিতে ডাকাত সন্দেহে দু’জনের চোখ উৎপাটন

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
kalkini

মাদারীপুরের কালকিনিতে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার (৫০) ও সোহরাব হাওলাদার (৪৫) দুজনকে আটক করেছে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাদের চোখ উৎপাটন করে দেয়।
রোববার ভোররাতে মাদারীপুরের  কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ। আটককৃত দাদন হাওলাদার বরিশালের মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে ও সোহরাব হাওলাদার একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার শিকার মঙ্গল ইউনিয়নের  মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়ির উঠানে ১০-১২ জন মুখোশ পড়া অস্ত্রধারী ডাকাত জড়ো হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে  স্থানীয় মসজিদে মাইকিং করেন। পরে ওই বাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে ডাকাতরা। ঘটনাস্থল থেকে ডাকাত সন্দেহে দাদন হাওলাদার ও সোহরাব হাওলাদার নামে দুইজনকে আটক করে। প্রথমে তাদের কুপিয়ে জখম করে এলাকাবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ উৎপাটন করে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করেন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে  কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..