× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

কারিনা কার মতো হতে চান?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

অনলাইন ডেক্স ।

কারিনা কাপুর খান ও শর্মিলা ঠাকুরশাশুড়ি আর বউমার সম্পর্ক সব সময় আদায় কাঁচকলায় হয় না। তাঁদের মধ্যে মধুর সম্পর্কও হয়। শুধু তা-ই নয়, এখানে বউমা আবার শাশুড়ির দিওয়ানা। শাশুড়িমার মতো হতে চান তিনি। বললেন বলিউড তারকা কারিনা কাপুর খান। কারিনার পাশাপাশি বলিউডের আরও তিন তারকা জানান তাঁরা কার জন্য দিওয়ানা।

সম্প্রতি কারিনার বলিউডে দ্বিতীয়বার অভিষেক হলো ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির মাধ্যমে। মা হওয়ার পর কারিনার এটা প্রথম ছবি। কারিনা ছাড়া এই ছবিতে আছেন সোনম কাপুর আহুজা, স্বরা ভাস্কর ও শিখা তলসানিয়া। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে। আর এই বলিউড সুন্দরীর অভিনয়ও ভীষণ প্রশংসিত হয়।

মা হওয়ার পরও তাঁর ভক্তের সংখ্যা এতটুকু কমেনি।  হাজার হাজার দর্শক বলিউডের বেবোর দিওয়ানা। কিন্তু কারিনা তাঁর ‘শাশুড়িমা’ শর্মিলা ঠাকুরের দিওয়ানা। সম্প্রতি ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির সাফল্য অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়, গত শতকের পঞ্চাশ আর ষাটের দশকের কোন বলিউড অভিনেত্রীর মতো তিনি হতে চান। কারিনা এতটুকু না ভেবে সঙ্গে সঙ্গে শাশুড়িমার নাম নেন। তিনি বলেন, ‘আমি আমার শাশুড়িমার (শর্মিলা ঠাকুর) মতো হতে চাই। তাঁর দ্বারা আমি ভীষণভাবে প্রভাবিত। আমি শাশুড়িমার মতো জীবনধারা নির্বাহ করতে চাই।’

কারিনার এ বক্তব্য প্রমাণ করেছে, আর পাঁচজন শাশুড়ি-বউয়ের মতো তাঁদের সম্পর্ক নয়। আর বউদের মুখ থেকে শাশুড়ির প্রশংসা কমই শোনা যায়। সত্যি কারিনা ব্যতিক্রমী।

একই প্রশ্নের জবাবে কারিনার ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির তিন সঙ্গীর কাছ থেকে তিন রকম জবাব পাওয়া যায়। ওই সময়ের নায়িকাদের মধ্যে সোনমের পছন্দের হলেন ওয়াহিদা রহমান ও নূতন। এই দুই নায়িকা তাঁকে দারুণ প্রভাবিত করেন। স্বরা ভাস্করের মুখে শোনা যায় অভিনেত্রী মধুবালার নাম। আর শিখা বলেন, ‘আমি মীনা কুমারীর মতো হতে চাই।’

 


এ ক্যটাগরির আরো খবর..