× Banner
সর্বশেষ
পাইকগাছার কামার পাড়ায়;হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত বৈশ্বিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও মর্যাদাকে উজ্জ্বল করেছে পুলিশ ও সেনাবাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পাইকগাছার শেষ মুহূর্তে “জমজমাট কোরবানির পশুর হাট মান্দায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মাদারীপুরের ডাসারে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই – রেলসচিব ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই -রেলসচিব

ডেস্ক

কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
কারাগারে আসামির মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ফজল আলী গাজী (৭১) নামে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৯ আগস্ট) অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. পিয়াস বলেন, ভোর ৫টার দিকে ফজর আলী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা দ্রুত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

পরে সকাল ৬টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর বডি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..