× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পিআইডি

অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
ধর্ম মন্ত্রণালয়

ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২ এর ৪৭ ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের ওয়াক্ফ সম্পত্তিসমূহ (মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজারশরীফ ইত্যাদি) বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক।

দেশে বহু ওয়াক্ফ এস্টেট এখনও অ-তালিকাভুক্ত রয়েছে। ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তিসমূহ জরুরিভিত্তিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

তালিকাভুক্তির আবেদন ফরম, কাগজপত্রের তালিকা ও নিয়মাবলি বিনামূল্যে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ওয়েবসাইট (www.waqf.gov.bd), সকল ওয়াক্ফ পরিদর্শকের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..