× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

আগৈলঝাড়ায় গচ্ছিত টাকা চাওয়ায় কামড়ে গুরুতর জখম, হাসপাতালে স্বামী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ সারাদেশে পুরুষ কর্তৃক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী কর্তৃক স্বামী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নির্যাতীত স্বামী স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক হাওলাদার দীর্ঘ ১৪ বছর আগে পার্শবর্তী গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের হাকিম হাওলাদারের মেয়ে হাসিনা বেগমকে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে সিদ্দিক হাওলাদারের স্ত্রী হাসিনা বেগম বিভিন্ন অজুহাতে বড় অংকের টাকা দাবী করে আসছিল। তার চাহিদামত টাকা না দিতে পারলেই সিদ্দিকের উপর মানসিক ও শারিরিক নির্যাতন চালত স্ত্রী হাসিনা বেগম। বুধবার রাতে ব্যবসায়িক কাজে রক্ষিত ৪০ হাজার টাকা সিদ্দিক স্ত্রীর কাছে চাইলে স্ত্রী হাসিনা বেগম ঘরের দরজা বন্ধ করে শারীরিক নির্যাতন চালায়। এমনকি হাসিনা বেগম সিদ্দিকের শরীরের একাধিক স্থানে কামড়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত সিদ্দিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহত সিদ্দিক হাওলাদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।


এ ক্যটাগরির আরো খবর..