× Banner
সর্বশেষ
উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

কামারখালীতে ৪২তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

admin
হালনাগাদ: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ শ্রীকৃষ্ণের মুখসৃত বাণী “আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়” তাই নাম ভক্তের সমন্বয়ে কৃষ্ণ আগমন বাসনায় কৃষ্ণ নামগন্ধ ধারন পূবর্ক ভক্তসনে কৃষ্ণ নাম শ্রবণে ভক্ত পদরেণু অঙ্গে লেপনার্থে মনের কালিমা মোচন করবার মানসে কৃষ্ণভক্ত আগমন উপলক্ষে শ্রী হরিদাশ সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দীপক কুমার সাহা এবং ক্যাশিয়ার শ্রী বিনয় কুমার সাহার তত্ত্বাবধানে, কামারখালীর দীন সেবক ও ভক্তবৃন্দের আয়োজনে কামারখালী বাজার সার্বজনীন রাধাকৃষ্ণ নাট মন্দিরে গত বুধবার হইতে ৪২তম বার্ষিকী ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সুচী হইল ঃ১৪ই নভেম্বর রোজ বুধবার মহানামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন। ১৫ই নভেম্বর হইতে ১৯ শে নভেম্বর সোমবার পর্যন্ত ৪০প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন।

নামসুধা পরিবেশনায় জয় পাগল সম্প্রদায় বাগেরহাট, শান্তি নিকেতন সম্প্রদায় মানিকগঞ্জ, শ্রী শ্রী ব্রজকিশোর সম্প্রদায় ফরিদপুর, শিশু কৃষ্ণ সম্প্রদায় খুলনা,শ্যামা পূজা সম্প্রদায় গোপালগঞ্জ, শিব শংকর সম্প্রদায় বাগেরহাট।

সার্বিক সহযোগীতায় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দসহ হিন্দু যুবসমাজ। ২০শে নভেম্বর রোজ মঙ্গলবার মহানাম সমাপনান্তে নগরকীর্তন,জলকেলী, দধিমঙ্গল, শ্রী শ্রী মহাপ্রভূর ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরন করে অনুষ্ঠান শেষ করা হবে। এছাড়া আড়পাড়া ইউনিয়নে গড়িয়াদহ ও ডুমাইন ইউনিয়নে ডুমাইন গ্রাম সহ অন্যান্য গ্রামে এবং মধুখালী উপজেলার সকল ইউনিয়নে ধর্মীয় শিল্পগোষ্টির মাধ্যমে নামযজ্ঞ একযোগে পরিচালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..