× Banner
সর্বশেষ
রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক

কামারখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০২২
কামারখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ আসছে বাঙ্গালী জাতির ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন।

পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিন যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি।

রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই আলোকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে সালামতপুর বর্তমান রঊফনগর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রঊফ স্মৃতি যাদুঘরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে আড়পাড়া -কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নিয়ে শনিবার ১৯শে মাচ-২২ তারিখ সকালে কামারখালী চেয়ারম্যানের অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিশেষে সকল মুক্তিযোদ্ধাদের সম্মতিক্রমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হবে। আলোচনা শেষে সিদ্বান্ত হয় যে, সকাল ৬.৩০ মিনিটের সময় পতাকা উত্তোলন করে সরকারী নিয়মে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..