× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত, সিরাজগঞ্জে সড়ক অবরোধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় হৃদয় নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় সিরাজগঞ্জ-নলকা সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভদ্রঘাট ইউনিয়নের হায়দার আলীর ছেলে ও স্থানীয় ধুকুরিয়া কৃষি কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হৃদয়। পথে ভদ্রঘাট বাজার এলাকায় পৌঁছলে সিয়াম মরিয়ম কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সিরাজগঞ্জের কামারখন্দে সিরাজগঞ্জ-নলকা সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্র হৃদয় নিহত হওয়ায় আজ বৃহস্পতিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থী ও এলাকাবাসী।

পরে এ খবর ছড়িয়ে পড়লে হৃদয়ের সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ মানুষ এ সময় দুর্ঘটনায় সংশ্লিষ্ট কাভার্ডভ্যানটিতে অগ্নিসংযোগ করে এবং সড়ক অবরোধ করে হৃদয় হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকে।

পরবর্তী সময়ে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিন বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে দেখি বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।’


এ ক্যটাগরির আরো খবর..