× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল

ভারতে পাচার ৫ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
ভারতে পাচার ৫ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে  ট্রাভেল পারমিটে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরতরা হলেন,  চুয়াডাঙ্গার বেনিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, ফরিদপুরের ঈশ্বরদি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রেশমা খাতুন, মিলনের মেয়ে সাগরীকা, চট্রগ্রামের রওশান গ্রীর মেয়ে হেনা বেনু ও রাজবাড়ির হোসনাবাদ গ্রামের মনির হোসেনের মেয়ে লিপি আক্তার।
জানা যায়, দেশের বিভিন্ন সীমান্ত পথে তিন বছর আগে এরা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাই হয় ভারতীয় মানবাধিকার সংস্থ্যায়। পরে বাংলাদেশ সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ জানিয়েছেন, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল চেকপোস্ট থেকে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে সহয়তা দিতে।
এদিকে ফেরত আসা বাংলাদেশির্ যদি পাচারকারীদের সনাক্ত করতে পারে আইনী সহয়তা দেওয়া হবে জানিয়েছেন  নারীদের গ্রহনকারী মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ার।


এ ক্যটাগরির আরো খবর..