× Banner
সর্বশেষ
স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

কর প্রদানের ভীতি দূর করতে জনগণের প্রতি আহ্বান -জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ জনগণের মন থেকে কর প্রদানের ভীতি দূর করে কর আদায় আরো বৃদ্ধি করতে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির গতিশীলতা রক্ষায় জনগণের কাছ থেকে আহরিত কর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, যথাযথভাবে কর আদায় করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কর আদায়ের সাথে জড়িত সকলকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

ফরহাদ হোসেন বলেন, ভবিষ্যতে ট্যাক্সেশন পদ্ধতি আধুনিক ও যুগোপযোগী করতে হবে। পাশাপাশি, বাংলাদেশের স্বার্থে এই দেশোপযোগী একটি পদ্ধতি চালু করতে হবে। কর আদায় আরো গতিশীল ও সহজসাধ্য করতে কর আদায় পদ্ধতির প্রয়োজনীয় সংস্কার ঘটাতে হবে। যথাযথভাবে কর আদায় করতে হলে কর অফিসগুলো জনগণের আরো কাছাকাছি নিতে হবে। এজন্য উপজেলা পর্যায়েও ট্যাক্স সার্কেল বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। সরকার এ বিষয়ে যৌক্তিকভাবে বিবেচনা করে ট্যাক্স সার্কেল বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..