× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

কর্মসংস্থান না হওয়ায় রাণীনগরে এক বেকার যুবকের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কর্মসংস্থান না হওয়ায় হতাশাগ্রস্থ্য হয়ে সুজন কুমার পাল (২৭) নামে এক বেকার যুবক ঘরের ফ্যানের সাথে বৈদ্যুতিক মোটা তার গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার আতাইকুলা পালপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ এদিন সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সুজন কুমার পাল আতাইকুলা পালপাড়া গ্রামে মৃত গোবিন্দ চন্দ্র পালের ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে গোসল শেষে সুজন কুমার পাল নিজ স্বয়ন কক্ষে চলে যায়। এর পর আর বাহিরে বের হয়নি। দুপুরের ভাত খাবার জন্য তার ছোট ভাই মিলন তাকে ঘরে ডাকতে গিয়ে দেখে বৈদ্যুতিক মোটা তার দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। এ সময় চিৎকার করে ওঠলে প্রতিবেশি লোকজন ছুটে এসে তার কেটে দিয়ে দ্রুত নওগাঁ হাসপাতালে ভর্তি করায়।  সেখানে তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা রাজশাহীতে স্থানান্তর করেন। রাজশাহী নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায় সুজন।
নিহত সুজন পালের ছোট ভাই মিলন পাল বলেন, বাবা মারা যাবার পর আমরা সংসারে দু’ভাই ও মাসহ তিনজন ছিলাম। সুজন গত দু’বছর আগে নওগাঁ সরকারি ডিগ্রী কলেজ থেকে ডিগ্রী পাশ করেছেন। এর পর অভাব অনটোনের কারনে আর পড়া লেখা করা হয়নি তার। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়িয়ে যে টাকা রোজগার হতো তা দিয়েই কোন রকমে সংসার চলতো। এরই মধ্যে বিভিন্ন জায়ায় চাকুরির আবেদন করে কোথাও তার এতটুকু কর্মসংস্থানের সুযোগ মিলেনি। একের পর এক আবেদন করে ফল না পাওয়ায় হতাশাগ্রস্থ্য হয়ে পরেন সুজন।  অবশেষে আত্মহত্যা করলেন তিনি।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে তদন্তকারী কর্মকর্তা এসআই মুমিন সুজনের পরিবারের বরাদ দিয়ে বলেন, বেকারত্ব থেকে হতাশাগ্রস্থ্য হয়েই আত্মহত্যা করেছে হয় তো সে এমনটিই ধারনা করা হচ্ছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..