ভারতের আহমেদাবাদের কোভিড-১৯ হাসপাতালে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালেই এই আগুন লাগে।
দমকল বিভাগের এক কর্মী জানিয়েছেন, আগুন লাগার ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, আহমেদাবাদের নভরঙ্গপুরা এলাকার শ্রে হাসপাতালে আগুন লাগার পরে প্রায় ৪০ জন রোগীকে উদ্ধার করে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এক আধিকারিকের কথা উল্লেখ করে পিটিআই জানিয়েছে, যারা মারা গেছেন তাঁরা আইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিলেন।