× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন জো বাইডেন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
করোনা টিকার প্রথম ডোজ

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

২১ ডিসেম্বর সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা গ্রহণ করেন তিনি। মার্কিনিদের টিকার বিষয়ে আশ্বস্ত করতে বাইডেনের টিকা গ্রহণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

টিকা সীমিত হওয়ার কারণে প্রথমে স্বাস্থ্যকর্মী ও ঝুঁকির তালিকায় থাকা ব্যক্তিদের টিকা দেয়া হবে। টিকা গ্রহণের পর বাইডেন জানিয়েছেন, এর কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পরার আহ্বান জানান। সাধারণ মানুষকে তিনি বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না। খবর সিএনএনের

নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, ‘আজ আমি করোনা টিকা নিলাম। যারা এই টিকা আবিষ্কার করেছেন, সেসব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনো চিন্তা নেই। টিকা বাজারে এলেই আপনারা নিতে পারেন।’

শুধু বাইডেন না। বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা-এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার টিকা নিতে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না তাও জানাননি।

প্রসঙ্গত মার্কিন সরকার এবং দেশের দুটি বৃহত্তম ফার্মেসি সোমবার সারাদেশে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার জন্য দেশব্যাপী প্রচার শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ভাইরাস থেকে রক্ষার জন্য দুটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে একটি হল ফাইজার ও অপরটি মোডার্না।


এ ক্যটাগরির আরো খবর..