× Banner
সর্বশেষ
এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন

ঢামেকে আজ শুরু হচ্ছে করোনায় চিকিৎসায় প্লাজমা থেরাপি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২০
করোনায় চিকিৎসায় প্লাজমা থেরাপি

বিশ্বের কয়েকটি দেশ করোনা আক্রান্তদের এই প্লাজমা থেরাপি চিকিৎসা দিয়ে ৫০ থেকে ৭০ শতাংশ সফলতা পেয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি।

আজ থেকে (১৬ মে) থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি এবং একই সঙ্গে ভবন-২ এ শুরু হচ্ছে করোনা রোগীদের চিকিৎসা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব-কমিটির প্রধান প্রফেসর ডাক্তার এম এ খান আরটিভি অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্বের কয়েকটি দেশ করোনা আক্রান্তদের এই প্লাজমা থেরাপি চিকিৎসা দিয়ে ৫০ থেকে ৭০ শতাংশ সফলতা পেয়েছে।  চীনে ১০ জন করোনা রোগীর উপর এই প্লাজমার থেরাপি চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে তিনজন রোগী ভেন্টিলেটরে ছিলেন। চিকিৎসকদের স্ট্যাডি থেকে জানা যায়, ওই থেরাপির কারণে সবাই সুস্থ হন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে সুস্থ রোগীর শরীর থেকে হলুদ রঙের প্লাজমা সংগ্রহ করা হবে। সেক্ষেত্রে করোনা থেকে যেসব ব্যক্তি সুস্থ হচ্ছেন তাদের এগিয়ে আসতে হবে। সারা বিশ্বে এই চিকিৎসায় সুস্থতার হার বেশি হওয়ায় বাংলাদেশের চিকিৎসকরাও প্লাজমা থেরাপিতে আশার আলো দেখছেন।

ডা এম এ খান বারবার বিশেষভাবে অনুরোধ করেন এই মহৎ কাজের জন্য করোনা থেকে সুস্থ ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে যেন এগিয়ে আসেন। দাতাদের কোনো সমস্যা হবে না বলে তিনি নিশ্চিত করেন। রক্তের গ্রুপভিত্তিক রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..