× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে চীনের মতো ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
করোনায় ওয়ান স্টপ সার্ভিস

করোনাভাইরাস সংক্রমণ প্রথম পর্যায় থেকে চলতি মাসেই আরও ব্যাপক আকারে সংক্রমণ বাড়ার আভাস মিলছে বলে জানিছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় ভোগান্তি ও সংক্রমণের ঝুঁকি কমাতে চীনের মতো ওয়ান স্টপ সার্ভিস চালুর আহ্বান বিশেষজ্ঞদের। একই হাসপাতালে নমুনা সংগ্রহ, পরীক্ষা, ফলাফল এবং ভর্তির সুযোগ সৃষ্টির মাধ্যমে রোগী ও চিকিৎসকের নিরাপত্তা মজবুত হবে বলে মত তাদের।

তবে এক্ষেত্রে কোভিড-১৯ নির্দিষ্ট হাসপাতালে টেস্টের সুযোগ বাড়ানোর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় কয়েকটি করপোরেট হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ করার তাগিদ বিশ্লেষকদের।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কোভিড উনিশের নমুনা পরীক্ষা শুরুর পর প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়ছে। চীনের মডেলে ফিবার ক্লিনিকে ঝুঁকিপূর্ণদের যাচাই বাছাইয়ের সুযোগ থাকায় সাধারণ রোগী ও চিকিৎসকের সংক্রমিত হওয়ার ঝুঁকি কমেছে।

এছাড়াও স্বশরীরে নমুনা দিয়ে মাত্র ৪ ঘণ্টায় ফল পাওয়ায় ভোগান্তির মাত্রাও কমেছে অনেকটাই।

রোগীর ভোগান্তির মাত্রা কমলেও সংক্রমণের ঝুঁকি পুরোপুরি কমেনি। নির্দিষ্ট হাসপাতালে নমুনা পরীক্ষা এবং একই হাসপাতালেই ভর্তির সুযোগ না থাকায় সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিএসএমএমইউ এর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী বরেন, এখন এক জায়গায় টেস্ট হচ্ছে। স্যাম্পল দিলে বাড়ি যাচ্ছে। আমরা পরে রিপোর্ট পাই। তখন কর্তৃপক্ষকে জানাই। তারা ব্যবস্থা নেন। কিন্তু এর মধ্যে ওই ব্যক্তি কিন্তু অনেকের সঙ্গে মিশছে।

সমস্যা সমাধানে সব ধরনের সুবিধা সংবলিত বেসরকারি হাসপাতালকেও স্বয়ংসম্পূর্ণ করে প্রস্তুত রাখার আহ্বান এই চিকিৎসকের।

জাতীয় হৃদরোগ হাসপাতালের সহযোগী অধ্যাপক আশ্রাফুল হক সিয়াম বলেন, করপোরেট হাসপাতালগুলোতে সব ধরনের সেবা দেয়া যায়। যদি একটি পুরো হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল ঘোষণা করা যায়। কারণ এদের ল্যাবগুলো উন্নত। আইসিইউসহ সব সুবিধা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..