করোনার ভয়ে কেউ পাশে না থাকলেও আমি পাশে থাকব, চিকিৎসায় সহায়তা করব -ওসি রিজাউল

করোনার ভয়ে কেউ পাশে না থাকলেও আমি পাশে থাকব, চিকিৎসায় সহায়তা করব -ওসি রিজাউল

স্টাফ রিপোর্টার দুলাল পালঃ করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশসহ সারা বিশ্বের আকাশে বাতাসে লাশের গন্ধ। যে দেশে ভাইরাস আতঙ্কে ডাক্তার চাকরী ছেড়ে দেয়, বাসায় বসে নিরাপদে বেঁচে থাকতে চায়। এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনসচেতনতামূলক “আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সাহায্য করব আমি কথা দিচ্ছি” এমন পোষ্ট দিয়ে ব্যাপক আলোচনায় ভাসছেন ঢাকার আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু।

গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ওসি রিজাউল হক দিপুর ভেরিফাইড ফেসবুক আইডি তিনি এমন জনসচেতনতামূলক পোস্ট দেন। সেই হুবুহু ফেসবুক স্ট্যাডাস নিচে তুলে ধরা হলোঃ

বর্তমান প্রেক্ষাপটে আমার কোনো আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব কেউ যদি করোনাভাইরাস সংক্রান্ত কোনো কারণে আক্রান্ত হন আমার সাথে যোগাযোগ করবেন কেউ পাশে না থাকলেও আমি পাশে থাকব ডাক্তারের কাছে ভর্তি করা অন্যান্য ভাবে সাহায্য করা পরামর্শ দেওয়া সকল কিছু আমি করবো ইনশাআল্লাহ। যেহেতু বিষয়টি একটি আতঙ্কের বিষয় অনেকেই না বুঝে আপনাকে সাহায্য না করতে পারে। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে সাহায্য করব আমি কথা দিচ্ছি রোগব্যাধি আল্লাহ দেয় আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাআল্লাহ ভাইরাসের কোনো ক্ষমতা নেই মনের জোর রাখেন মনের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। পরিচ্ছন্ন থাকুন। নিজেকে কিছুদিন সীমাবদ্ধ রাখুন ইনশাআল্লাহ ভাইরাস আপনার কোন ক্ষতি করতে পারবেনা। আমার থানা এলাকার কোন লোক এই সংক্রান্ত আমার নিকট কোন সাহায্য চাইলে আমি তাকেও সাহায্য করব। ০১৭১৩৩৭৩৩৩২ এটা আমার সরকারি নাম্বার। ০১৭১২১৪৭২৯২ এটা আমার ব্যক্তিগত নাম্বার।শ্রেষ্ঠ ওসি শেখ রিজাউল

উল্লেখ্য, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গী দমন, মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ বিভিন্ন গঠনমূলক কাজের স্বীকৃতি ও বিচার বিশ্লেষন করে দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন তিনি।

১০ মার্চ মঙ্গলবার দুপুরে ঢাকার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায়  ফেব্রুয়ারী-২০২০ সালের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।