× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

অনলাইন ডেস্ক

করোনার আগে শিক্ষার্থীদের উপস্থিতি ৮৫ শতাংশ এখন তা ৬০ শতাংশ

admin
হালনাগাদ: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

করোনার আগে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৮৫ থেকে ৯০ শতাংশ। এখন তা ৬০ শতাংশে সীমাবদ্ধ।

আনন্দ আর উচ্ছ্বাসে শ্রেণিকক্ষে ফিরেছে সহপাঠীরা। ক্লাসের ফাঁকে ফাঁকে চলছে তাদের গল্প-আড্ডা ও খেলা। তবে এই খুশি স্পর্শ করেনি জান্নাতুল ফেরদৌসকে। সবাই যখন ক্লাস নিয়ে ব্যস্ত, তখন সে বসে আছে গ্রামে। চিরচেনা স্কুলে কবে ফিরবে, সেটি তার জানা নেই।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শহরের পূর্ব নাসিরাবাদ এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতির এই চিত্র পাওয়া গেছে।

বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষকেরা জানান, যখন করোনা ছিল না, তখন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৮৫ থেকে ৯০ শতাংশ। তবে এখন তা ৬০ শতাংশে সীমাবদ্ধ।

চট্টগ্রাম শহরের সিঅ্যান্ডবি কলোনি এলাকায় অবস্থিত নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকালে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছিলেন শিক্ষকেরা। প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী। কিছু কিছু আসন ফাঁকা। শিক্ষক-শিক্ষার্থীর সবার মুখে মাস্ক। ছাত্রছাত্রীদের ভিড় কম।

চট্টগ্রাম শহরে ২১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই লাখ ছাত্রছাত্রী অধ্যয়নরত। বিদ্যালয়গুলোতে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে ছয়টি বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..