× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

কমিশনকে ৩২ না হলেও ১৬টি দাঁত দিন

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা বৃদ্ধি এবং স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়ে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘সরকারের কাছে অনুরোধ করছি যেন কমিশনকে ৩২টি না হলেও অন্তত ১৬টি দাঁত দেন। তাহলে কমিশন আরো ভালোভাবে কাজ করতে পারবে। মাঝে মাঝে কামড় দিতেও সুবিধা হবে।

রোববার দুপুরে সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আয়োজিত কমিশনের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার (২০১৫-২০১৬) ওপর এক পরামর্শ সভায় তিনি এ দাবি জানান। তিনি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের মতো একটি প্রতিষ্ঠান শুধু বানালেই হবে না। এর ক্ষমতা বৃদ্ধি করতে হবে। স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মিজানুর রহমান বলেন, ‘অনেকে বলেন, মানবাধিকার কমিশন নখদন্তহীন। এটি কোনো কাজে আসে না। তাই সরকারের উচিৎ এ প্রতিষ্ঠানকে আরো বেশি স্বাধীনতা দিয়ে ক্ষমতাশালী করা। ফেলানি হত্যার ন্যায় বিচার নিশ্চিত করার ব্যাপারে মিজানুর রহমান ভারতের মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘১৩ বছরের ফেলানিকে অন্যায়ভাবে ভারতের সীমান্তরক্ষীরা গুলি করে হত্যা করে। দুইবার বিচার চেয়েও তার বাবা ন্যায় বিচার পাননি।

এ ব্যাপারে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কাজ করবে বলে আমি আশা প্রকাশ করি। মিজানুর রহমান সীমান্ত হত্যা বন্ধের জন্য ভারতীয় মানবাধিকার কমিশনের সুদৃষ্টিও কামনা করেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম বলেন, ‘অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমরা দীর্ঘ ৫ বছর যাবৎ কাজ করেছি। আমাদের অর্থ অল্প, প্রশাসনিক লোকবল খুবই কম। শুধু কেন্দ্র নয় প্রতিটি বিভাগে মানবাধিকার কমিশনের একটি করে অফিস হওয়া উচিৎ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পেতে হলে কমিশনকে আরো শক্তিশালী করতে হবে।

ড. মিজানুর রহমানের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি প্রকাশ চন্দ্র শর্মা, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বিচারপতি শ্রী ধর্মা মরগেসন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশন সদস্য ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যমল দত্ত প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..