মৌলভীবাজার প্রতিনিধীঃ কমলগঞ্জ উপজেলায় অদ্য ৫ই মে রোজ মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থার কমলগঞ্জ উপজেলা ইউনিট গঠন কল্পে ভানুগাছ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ০৭ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে আহবায়ক – বিশ্বজিৎ রায় (দৈনিক যুগভেরী / সিলেট এক্সপ্রেস.কম), যুগ্ন-আহবায়ক- মোঃ আমিনুল ইসলাম হিমেল (দৈনিক আমার বার্তা / কমলগঞ্জ বার্তা ডটকম), সদস্য সচিব- রাজু দত্ত ( দৈনিক জাগো জনতা / দিন রাত নিউজ ডট নেট), সদস্য – মোঃ মালিক মিয়া (দৈনিক বাংলাদেশ বুলেটিন / দৈনিক মুক্ত আলো ), মিসবাহুর রহমান (দৈনিক বিজয়ের আলো/ দৈনিক সত্যের সংগ্রাম ), মোঃ হারুনুর রশিদ (দৈনিক কালজয়ী / বাহান্ন ডট কম ), নাদিয়া আক্তার নিহা (দৈনিক দেশের কন্ঠ / আমাদের বাংলা সংবাদ)।
আহবায়ক বিশ্বজিৎ রায় বলেন সকল সৃজনশীল বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে শীঘ্রই পুর্নাঙ্গ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হবে।


