মাদারীপুরের কালকিনিতে জুলাই পূর্ণগঠনের সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা প্রশাসন, সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও মহিলা কর্মকর্তার কার্যলয়ের আয়াজনে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজলো নির্বাহী কর্মকর্তা মো. সাইফ-উল- আরেফিন।
পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং জুলাই এর সকল শহিদদদের শ্মরণে ১ মিনিট নিরবতা পালন করা। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালী শপথ বাক্য পাঠ করেন অডিটোরিয়ামে উপস্থিত সকলেই। পরে আলোচনা সভায় বক্তারা সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা এবং সাম্যতা ও মানবিক দর্শন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ,জাতি ও জুলাইয়ের শহিদদেও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উপজেলা সহকারী সমাজ সোবকর্মকর্তা মো. মশিউর রহামানরে সঞ্চালনায় বক্তব্য রাখেন কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম , উপস্থিত ছিলেন কালকিনি সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিবলী রহমান ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিনসহ আরও অনেকে। এছাড়া আরও ছিলেন সমাজ সেবা কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন উদ্যোক্তগণ (নারা ও পুরুষ) এবং শিক্ষক প্রতিনিধি শাহ আলম ও জুলাই যোদ্ধা নাজিম উদ্দিন। বিভিন্ন স্কুল –কলেজের ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা।



