বগুড়ায় প্রকাশ্যে ব্যাংক কর্মকর্তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

বগুড়ায় প্রকাশ্যে ব্যাংক কর্মকর্তাদের ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ  বগুড়া-রাজশাহী মহাসড়কের শাজাহানপুরের জোড়া এলাকায় প্রকাশ্যে দিনের বেলা সোনালী ব্যাংকের ম্যানেজার ও সিনিয়র অফিসারকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী।
আজ মঙ্গলবার (৫ মে) সকাল  আনুমানিক ১০ টায় দ বগুড়ার শাজাহানপুর থানার জোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে বগুড়ার নন্দীগ্রাম সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মতিউর রহমান (৫০) ও একই শাখার সিনিয়র অফিসার আতাউর রহমান (৪৫) মোটরসাইকেল যোগে সকাল ৯ টায় বগুড়া শহর থেকে  নিজ কর্মস্থল নন্দীগ্রামের উদ্দেশ্য রওনা হয়।
সকাল আনুমানিক ১০ টায় শাজাহানপুরের জোড়া বটতলা নামক স্থানে পৌছিলে এক দল সন্ত্রাসী তাদের পথ রোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তাদের আহত করে টাকা, মোবাইল ও ব্যাংকের ভোল্টের চাবি ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত মতিউর রহমান (৫০) সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং অপর আহত আতাউর রহমান (৪৫) একই শাখার  সিনিয়র অফিসার। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন ম্যানেজার মতিউর রহমান জানান, দুইজনের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা,ভল্টের চাবিসহ ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান,  পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। ছুরিকাহত দুজনের অবস্থা উন্নতির দিকে। ঘটনার পর পরই পুলিশ সন্ত্রীদের ধরতে অভিযান শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।