× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কমলগঞ্জে বজ্রপাতে ৫ম শ্রেণির ছাত্র নিহত ॥ আহত-৩

admin
হালনাগাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে মাঠে ক্রিকেট খেলার সময় আকস্মিক বজ্রপাতে ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়া (১১) ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত ছাত্র কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর রাসটিলা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের ছেলে। বজ্রপাতে তার সাথের আরও ৩ জন আহত হয়েছে। রোববার বেলা সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান ও স্থানীয় ইউপি সদস্য সোলেমান হোসেন জানান, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রিফাত মিয়াসহ ৪ শিশু মাঠে ক্রিকেট খেলছিল। সকাল থেকে বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে অবিরত মেঘের গর্জন ছিল। বেলা সাড়ে ৩টায় আকস্মিকভাবে বজ্রপাত হয়। এ বজ্রপাতে খেলার মাঠেই ছাত্র রিফাত মারা যায়।

সাথের তিন শিশু উত্তর রাসটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে কাওছার মিয়া (১৮), জালাল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৩) ও আনোয়ার মিয়ার ছেলে ওয়াকিল মিয়া (১২) আহত হয়েছে। রিফাতসহ আহত ৩ শিশুকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষনা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মানষ কান্তি সিনহা বলেন, বজ্রপাতে রিফাত মারা গেছে, আর বাকি তিন শিশু আহত হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বজ্রপাতে এক ছাত্রের মৃত্যু ও তিন শিশু আহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতের পরিবার ও আহতরা আর্থিক সহায়তা পাবে।


এ ক্যটাগরির আরো খবর..