× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কন্দুয়ায় টাক্টর উল্টে খাদে ॥ চালক নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥   নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হালচাষের টাক্টর উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক বাচ্চু মিয়া (৫০) নিহত হয়েছেন। রবিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের সামনে হাওরের রাস্তায় এ র্দুঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া কেন্দুয়া পৌর শহরের দিগদাইর গ্রামের রাজধর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বাচ্চু মিয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের বকুল মিয়ার হালচাষের টাক্টরটি কর্মচারী হিসাবে চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি রাঘবপুর গ্রামের সামনের হাওরে ওই এলাকার কৃষকদের ফসলি জমিতে টাকার বিনিময়ে হালচাষ করতে যান। হালচাষ শেষে বাড়িতে ফেরার পথে নিচু জমি থেকে রাস্তায় উঠতে গেলে টাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় টাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক বাচ্চু মিয়া।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে টাক্টরসহ নিহত চালকের লাশ উদ্ধার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..