× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ওয়ালশ ঢাকায় এসেছেন

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: কোর্টনি ওয়ালশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ শনিবার রাতে ঢাকায় এসেছেন।

শনিবার রাত সোয়া ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওয়ালশ।

গত বৃহস্পতিবার বিসিবি এক বিবৃতিতে ওয়ালশের দায়িত্ব নেওয়ার খবরটি নিশ্চিত করে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই ফাস্ট বোলারের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে বিসিবির।

রোববার বিসিবির সঙ্গে তার চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। মাশরাফি-মুশফিকদের সঙ্গে ওয়ালশের পরিচয়ও হবে এদিন।

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম নির্বাচক ছিলেন ওয়ালশ। সেখানে তার দুই বছরের চুক্তি শেষ হয়েছে গত মাসে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার ছিলেন তিনি। ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালওয়াসের পরামর্শক। কোচের ভূমিকায় বাংলাদেশ দলের সঙ্গেই প্রথম কাজ করতে যাচ্ছেন।

২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে ওয়ালশের উইকেটসংখ্যা ৫১৯। একটা সময় তিনিই ছিলেন টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ২০৫ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২২৭টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১ হাজার ৮০৭টি।


এ ক্যটাগরির আরো খবর..