× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেল‌ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
shantiniketon

গতকাল রোববার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো এ ঘোষণা দিয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজের (বিশ্ব ঐতিহ্য) স্বীকৃতি পেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের নাম টুইটার) ছবিসহ একটি পোস্ট দিয়ে এ কথা জানায় ইউনেসকো। তাতে বলা হয়, ‘ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ নতুন ভাবে যুক্ত হয়েছে ভারতের শান্তিনিকেতন।

গত শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউনেসকোর সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভার দুই দিন পর গতকাল শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল ইউনেসকো।

শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়ে ইউনেসকো বলছে, ‘কলকাতা থেকে এক শ মাইল উত্তরে অবস্থিত শান্তিনিকেতন মূলত একটি আশ্রম। এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে যেকোনো মানুষ সেখানে গিয়ে সৃষ্টিকর্তার আরাধনা করতে পারতেন।’

১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর ১৯২১ সালে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় চালু করা হয়। শান্তিনিকেতনেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতনকে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিতে বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল ভারত সরকার। অবশেষে আজ সেই স্বীকৃতি দিল ইউনেসকো।

শান্তিনিকেতন যে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেতে যাচ্ছে, কয়েক মাস ধরেই অবশ্য সে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে কয়েক মাস আগে ফ্রান্সভিত্তিক ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটসের (আইসিওএমওএস) পক্ষ থেকে, শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করার পর থেকে, এ আলোচনা জোরালো হয়।


এ ক্যটাগরির আরো খবর..