× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা এখন শুধুই স্মৃতি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট প্রতিনিধি:  কি সাপে দংশিলো রে,  লখাইরে, বিধি কি হইলো রে। জনপ্রিয় এ গীতটি সাপ খেলা দেখানোর সময় বেদেদের মুখে শোনা যেত। যা পরবর্তীকালে গ্রাম বাংলার সবার মুখে মুখে ছিল। সাপ খেলা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সাপের কাঁমড়ে প্রাণহাণির খবরো কম নয়। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই ,যেখানে সাপকে নিয়ে লেখা হয়নি। সাপকে নিয়ে রচিত হয়েছে গান,গল্প, ছড়া, কবিতা,নাটক, উপাখ্যান প্রভৃতি। সেই বেহুলা লক্ষীনদরের পৌরাণিক কাহিনী কে না জানে,যা এক সময় গ্রামবাংলার মানুষের বিনোদনের খোরাক ছিল।

সাপকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতেও  দ্বিধা করেনি চিত্র পরিচালকরা। শুধু সাপকে নিয়ে নয়, বেদে কিংবা বেদে কন্যাকে নিয়ে কম চলচ্চিত্র নির্মিত হয়নি।   উপমহাদেশে সারা জাগানো চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা‘ নামে চলচ্চিত্রটি কেউ কি ভুলতে পেরেছে? না ভুলতে  পারেনি। নাগ নাগিনী, পদ্ম গোখরা, চন্দ্রাবতী,শঙ্খমালা রাজদুলালী এমনি শতাধিক চলচ্চিত্র সাপকে নির্মিত হয়েছে। সাপকে নিয়ে কি রচিত হয়নি। সাপ নিজে কি তা জানে,তাকে নিয়ে এতো আয়োজন।

সাপের কাঁমড়ে প্রাণ গেছে  একথা শোনেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন । তবুও এক সময়  সাপ খেলা  দেখলে হুমড়ি খেত মানুষ । দল বেঁধে বেদেরা এসে  যখন মাঠে মাঠে আখরা বসাতো এবং ডুগডুগি বাঁজিয়ে সাপ খেলা নিয়ে হাজির হতো। তখন কি আর করার আবাল বৃদ্ধ বনিতারা কাজ কর্ম ফেলে ছুটে যেত সাপ খেলা দেখতে। শুরু হতো সাপ বেজীর মনমুগ্ধকর  লড়াই। সাঁপুড়ে যখন বীন বাঁজিয়ে পা নাড়াতো আর সাপ বীনের সুরে মাতাল হয়ে ফোস্ ফোস্ শব্দ করতো,তখন কার না ভাল লাগতো। কিন্তু কালের পরিক্রমায় এ দৃশ্য এখন শুধুই স্মৃতি। নতুন প্রজন্মের কাছে এ শুধু দুর অতীত।

এইতো কদিন হলো অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা হয় সাপ ধরতে আসা জৈনক সাঁপুড়ের সাথে। তিনি নিজেকে কখনও  ঢাকা, কখনও ভারত থেকে এসেছে বলে জানালেও তার আসল পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান আমরা এখন আর সাপ খেলা দেখাই  না। শুধু  সাপ ধরে বিক্রি করি। এক একটা সাপের বাজার মূল্য ৫,০০০ থেকে ১০,০০ টাকা পর্যন্ত। সাপের বিষ দিয়ে মূল্যবান ঔষধ তৈরি হয় বলে তিনি জানান। তিনি আরো জানান কুসংস্কার বশতঃ মানুষ সাপ মেরে ফেলার কারণে প্রানীটি আজ অস্তিত্ব সংকটে। অথচ মানুষ জানে না সব সাপের বিষ নেই।


এ ক্যটাগরির আরো খবর..