× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শায় বিজয় র‍্যালি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
ঐতিহাসিক গণঅভ্যর্থনা

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যর্থনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ তারিখে শার্শা উপজেলার নাভারন বাজারে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে মিছিল আকারে র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির, যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব মোঃ ইমদাদুল হক।
এছাড়াও র‍্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ চয়ন, সদস্য সচিব সবুজ এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
র‍্যালিটি নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতারা বলেন, “এই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..