এ কেমন ছেলে আগৈলঝাড়ায় বাবাকে বিষাক্ত ইনজেকশান দিয়ে হত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক পাষন্ড স্বার্থলোভী পুত্র কর্তৃক পিতাকে বিষাক্ত ইনজেকশান দিয়ে হত্যার চেষ্টা করার চাঞ্চল্যকার ঘটনা ঘটেছে। বৃদ্ধ পিতা হাসপাতালে বিষক্রিয়ায় জীবন যন্ত্রনায় ছটফট করছে। এলাকা ও স্থানীয় সুত্রে জানা গেছে বুধবার ভোরে উপজেলার খাজুরিয়া গ্রামের মোঃ আবু বক্কর মিয়া (৯৫) ঘুমন্ত অবস্থা থাকায় তার পাষন্ড ও লোভী পুত্র খোকন মিয়া (৩৫) বিষাক্ত ইনজেকশন সিরিঞ্জে ভরে পাজরের নিচে পুশ করলে এক পর্যায় আবু বক্কর পুত্রের হাত ধরে ফেলে সিরিঞ্জটি রেখে দিতে সক্ষম হয়। অল্প সময়ের ব্যবধানে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে জীবন যন্ত্রনায় ছটফট করছে বৃদ্ধ আবু বক্কর। জানা যায় আবু বক্করের ৫ পুত্রের মধ্যে ৪র্থ পুত্র বাদল শারীরিক প্রতিবন্ধি হওয়ায় কারনে তার নামে বসত বাড়ীর সামান্য জায়গা টুকু লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় খোকন ব্যতিত অন্য পুত্রদের সমর্থন রয়েছে। এ কারনে খোকন তার অংশ না ছাড়ার জন্য পিতাকে বিষ প্রয়োগে এমন ঘাতককারী সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।