× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

এস কে সিনহার মামলার তদন্তে যুক্তরাষ্ট্র যাবেন তদন্ত কর্মকর্তা: দুদক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলায় তদন্ত করছেন (দুর্নীতি দমন কমিশন) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাবেন বলে দাবি করেছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।  এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন বিএনপির সাবেক নেতা, মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এস কে সিনহার বিরুদ্ধে। আদালতের মাধ্যমে মামলাটি তদন্তের জন্য দুদকে এসেছে।

মামলা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘আইনের বাইরে যাওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা কী করবেন, তা আমি বলতে পারব না। আমি তো অভিযোগ বিচার–বিশ্লেষণ এখনও করতে পারিনি। এটি আদালতের মাধ্যমে দুদকে এসেছে। আদালত তো কিছু না বুঝে আমাদের দেননি। তদন্ত আমাদের করতে হবে, এটা স্বতঃসিদ্ধ। কিছু একটা না থাকলে তো আদালত আমাদের দেবেন না।’


এ ক্যটাগরির আরো খবর..