× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  চলামান এসএসসি পরীক্ষা বাতিল ও পুনরায় কেন নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও প্রশ্নফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবী।

রিট আবেদনকারী আইনজীবীরা জানান, প্রশ্নপত্র ফাঁসের পরেও যেসব পরীক্ষা হয়েছে সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশনা জারির আবেদন করেছি। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং এ ফাঁস রোধে একটি আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়ার আর্জিও জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..