× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

এসএইচসি পরীক্ষায় গড় পাসের হার ৭৪.৭ শতাংশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন তিনি।

এবার এসএইচসি পরীক্ষায় গড় পাসের হার ৭৪.৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৪ শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন, দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ফল ঘোষণার পর দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

গত ৩ এপ্রিল শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৯১ হাজার ৫৯১, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ দুই হাজার ১৩২ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৭৯৬ শিক্ষার্থী অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..