× Banner
সর্বশেষ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের তথ্য দেওয়ায় নারী চিকিৎসককে হত্যার হুমকি- থানায় সাধারণ ডায়েরি বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি -সমাজকল্যাণ মন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী বিরল মশাবাহিত রোগে বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন

পিআইডি

এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ আর্চারি দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় আর্চারদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে তারা প্রমাণ করেছে যে, বিশ্ব আর্চারির মানচিত্রে বাংলাদেশ এখন এক অপরাজেয় শক্তির নাম। এই বিজয় আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্চারিতে বাংলাদেশ যে নিয়মিত সাফল্য পাচ্ছে, এটি তারই একটি অংশ। এ ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়ায় আর্চারদের মানসিক দৃঢ়তার বহিঃপ্রকাশ ঘটেছে। এ জয় আসন্ন অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক গেমসে আমাদের পদক জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..