× Banner
সর্বশেষ
সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিঁ আই ডি

এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এবারও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।   এ ঈদগাহের আয়তন ২২ একর, যা শোলাকিয়া ঈদগাহের চেয়ে তিনগুণ বড়। পবিত্র ঈদুল ফিতর ‍উপলক্ষ্যে ইতোমধ্যে গোর-এ-শহীদ বড় ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ঈদগাহে ছয় লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। সোমবার দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম গোর-এ-শহীদ বড় ময়দান পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় দিনাজপুরের জেলাপ্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।

গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এবারের ঈদ জামাতে থাকবেন ৫০০ জন মোকাব্বির। ঈদের জামাত উপলক্ষ্যে ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে আগত মুসল্লিদের জন্য কর্তৃপক্ষ অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, ভ্রাম্যমাণ টয়লেট ও ওজুর ব্যবস্থা করেছে। এ ছাড়া পার্শ্ববর্তী জেলা-সহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে পার্বতীপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..