× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে বলে জানিয়েছেন, মির্জা আব্বাসের ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।

এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।

মির্জা আব্বাসের সঙ্গে এয়ার এম্বুলেন্সে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..