× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

এবার জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

২০১৫-২০১৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ। আর আগামী অর্থবছরে এটি বেড়ে দাঁড়াবে ৬.৯ শতাংশে।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান আউটলুক ২০১৬’- এ বাংলাদেশের প্রবৃদ্ধির এ পূর্বাভাস জানানো হয়।

এডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট পারভেজ এমদাদ।
‘এশিয়ান আউটলুক ২০১৬’ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, তৈরি পোশাক রফতানির উচ্চ প্রবৃদ্ধিতে ভর করে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ এবং ২০১৭ অর্থবছরে তা ৬.৯ শতাংশে উন্নীত হবে।

তবে প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে জোর দিতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকেলে ভোক্তা ও উদ্যোক্তাদের আস্থা ফিরে আসবে, যা প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

এডিবি জানায়, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৬.২ শতাংশে নেমে আসতে পারে, তবে ২০১৭ অর্থবছরে তা ঊর্ধ্বমুখী হয়ে ৬.৫ শতাংশে গিয়ে ঠেকতে পারে।

সংবাদ সম্মেলনে কাজুহিকো হিগুচি বলেন, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন বাড়াতে পারে। একইসঙ্গে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও ট্যাক্স পলিসিকে আধুনিক করে তোলার দরকার রয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..