× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

মারুফ সরকার, স্টাফ রির্পোটার

এবারের  ঈদে এক হালি ছবিতে মিশা সওদাগর

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
misha shawdagor

খলনায়ক বলতেই ঢালিউডপ্রেমী দর্শকের চোখে যার মুখ ভেসে ওঠে সবার প্রথমে, তিনি হলেন সবার প্রিয় মানুষ মিশা সওদাগর। প্রায় দুই যুগের বেশি সময় ধরে এই ভূমিকায় তার দাপট অব্যাহত ধরে রেখেছেন। এর মধ্যে অনেক অভিনেতাই খল চরিত্রে কাজ করেছেন। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে সাফল্য কিংবা জনপ্রিয়তা কেউ নিতে পারেনি। তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন ।

ক্যারিয়ারের এত দীর্ঘ সময় পেরিয়ে এখনও সিনে পর্দায় ভিলেন হিসেবে মিশার রাজত্ব দেখা যায়।  এই ঈদে তার মুক্তি প্রতীক্ষিত সিংহভাগ ছবির খলনায়ক তিনি থাকবেন। এর মধ্যে চারটি ছবির খবর  নিশ্চিত করলেন অভিনেতা। এগুলো হলো- তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, মো. ইকবালের ‘কিল হিম’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও সুমন ধর নির্মিত ‘শত্রু’।

মিশা সওদাগর সাংবাদিকদের বললেন, ‘এই ঈদে বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। এগুলোতে নায়ক অনেকজন। কিন্তু সকল ছবিতে ভিলেন আমি একাই! এটা সত্যিই সবার ভালোলাগার মতো ব্যাপার। দর্শকের ভালোবাসার সুবাদেই এমনটা সম্ভব হচ্ছে বলে বিশ্বাস করি আমি।’

উল্লেখ্য, ‘কিল হিম’ ছবির মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজনায় অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন একসময়ের জনপ্রিয় নায়ক রুবেল।


এ ক্যটাগরির আরো খবর..