× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

এফডিসিতে চলছে পরিচালক সমিতির নির্বাচন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার (২৫ জানুয়ারি)। বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২০১৯-২০২০ সালের মেয়াদের নির্বাচনে এবার ১৯টি পদের বিপরীতে চারজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪২ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৬২ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন। তারা হচ্ছেন গতবারের নির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও গুণী পরিচালক বাদল খন্দকার। গুলজারের প্যানেলে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের নির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন। বাদল খন্দকারের প্যানেলে একই পদে লড়বেন বজলুর রশীদ চৌধুরী।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিচালক সাফি উদ্দিন সাফি।নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীরা এফডিসিতে উপস্থিত হতে থাকেন। পরিচালকদের এই নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে মিলন মেলার তৈরি হয়েছে। এবারের নির্বাচনে জয়ী প্রার্থীরা সবাই এক হয়ে চলচ্চিত্রের বর্তমান সংকট নিরসনে কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ ভোটারদের।


এ ক্যটাগরির আরো খবর..