× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

এক দুরন্ত শিশুর হারিয়ে গিয়ে উদ্ধার হওয়ার গল্প

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহঃ  খেলার ছলেই ট্রেনে উঠেছিল ৭/৮ বছরের শিশু চাঁদ সহ তার সমবয়সি ৩ বন্ধু। এর কিছুক্ষন পরই ট্রেনটি চলতে শুরু করে। তখন চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়ে ২ বন্ধু নেমে পড়লেও ভয়ে নামতে পারেনি শিশু চাঁদ।

ট্রেনে চেপেই চুয়াডাঙ্গা থেকে দুপুরের পর নামে কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল ষ্টেশনে। এরপর বাড়ী ফেরার জন্য এদিক ওদিক ঘুরতে ঘুরতে শিশুটি কালীগঞ্জ শহরে এসে পথ হারিয়ে ফেলে। এরিমধ্যে বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলে শিশুটি বাড়ি ফিরতে না পেরে ভয়ে শহরের মেইন বাসষ্টান্ডে এক চায়ের দোকানে বসে কাঁদতে থাকে।

অবুঝ ওই শিশুর কান্না দেখে এগিয়ে আসেন কালীগঞ্জে হেলথ অফিসের পিজুস বিশ্বাস নামে এক হৃদয়বান মানুষ। তিনি প্রথমে শিশুটির পরিচয়য় জানার চেষ্টা করেন। কিন্তু তার চেষ্টা ব্যার্থ হলেও হাল ছাড়েননি তিনি। তিনি নানাভাবে প্রায় ২ ঘন্টা চেষ্টার পরও কোন উপায় না পেয়ে স্থানীয় সাংবাদিক কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেনের সাথে কথা বলেন।

সাংবাদিকের পরামর্শে রাত সাড়ে ৯ টার দিকে তিনি শিশুটিকে নিয়ে কালীগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের স্বরনাপন্ন হন। এ সময় প্রেসক্লাবে উপস্থিত ক্লাবের সভাপতি জামির হোসেন, সহ-সভাপতি হাবিব ওসমান ও অর্থ সম্পাদক আরিফ মোল্ল্যা শিশুটির কাছে জানতে পারে তার বাড়ী চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে।

আর তার বাবা উজ্জল একজন ট্রাক হেলপার। এ সুত্র ধরেই সাংবািদকগন সংশ্লিষ্ট ওই জেলার থানা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা সহ বিভিন্ন মহলে যোগাযোগ করতে শুরু করেন। সাংবাদিকগন প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর চুয়াডাঙ্গা পুলিশের সহায়তায় রাত সাড়ে ১০ টার দিকে শিশুটির পরিচয় ও ঠিকানা জানতে সক্ষম হন। এরপর সাংবাদিকগন মোবাইলে শিশুটির দাদার সাথে কথা বললে তিনি শিশু চাঁদকে তাদের আত্বিয় কালীগঞ্জের দুলালমুন্দিয়া গ্রামের জনৈক্য ইন্তাজের নিকট দিতে বলেন। সে মোতাবেকই রাত প্রায় ১১ টার দিকে শিশু চাঁদের স্বজন (সম্পর্কে জামাই) ইন্তাজ প্রেসক্লাবে আসলে শিশুটিকে তার হাতে তুলে দেন সাংবাদিকগন।

শিশুটির স্বজনরা জানায়, চাঁদ চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র। ওইদিন বন্ধুদের সাথে খেলার ছলেই সে ট্রেনে চড়ে হারিয়ে গিয়েছিল। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ মেইন বাসষ্টান্ড থেকে পিজুস বিস্বাস তাকে উদ্ধার করে কালীগঞ্জ প্রেসক্লাবে আনেন।


এ ক্যটাগরির আরো খবর..