× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ডেঙ্গু মৌসুমে সকলের রক্তদানে এগিয়ে আসা উচিত- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ঢাকা, ৫ ভাদ্র (২০ আগস্ট): সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুস্থ ও সবল যে কোন মানুষ প্রতি তিন মাস অন্তর রক্ত দিতে পারে। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ, ক্যান্সারসহ অনেক রোগের ঝুঁকি কমে। ডেঙ্গুর এ মৌসুমে রক্তের চাহিদা বেশি। তাই সকলেরই রক্তদানে এগিয়ে আসা উচিত। শোকদিবস উপলক্ষে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করছেন, তাঁরা সকলেই বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শেখ সাইফুল ইসলাম শাহীন অনুষ্ঠানে বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..