× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

এক-এগারোর কুশীলবেরা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে: ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

ষ্টাফ রিপোর্টার ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক-এগারোর কুশীলবেরা আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন ঘিরে ওয়ান-ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপি এবার সক্রিয়। তারা ষড়যন্ত্র করছে। তারা মনে করছে আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে।’

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।

‘ওয়ান-ইলেভেনের কুশীলবেরা সক্রিয় হয়েছে, এ ব্যাপারে আওয়ামী লীগ কী ভাবছে’— এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আছে, কথা তো থাকতেই পারে, থাইল্যান্ডের বৈঠক। আরও অনেক জায়গায় তারা (বিএনপি) ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও এখানে-ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। বিএনপির নির্বাচনে আসার পথে আওয়ামী লীগ বাধা নয়। তাদের কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না।’ তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাকে রক্ষা করতে হলে নির্বাচন করতে হবে। সে নির্বাচনে অংশ নেবে কি নেবে না—সেটা বিএনপির ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছুই বলার নেই।’

বিএনপি নির্বাচনে না এলে সরকার কী করবে—এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে কি সরকার নির্বাচনে ডেকে আনে? তারা নিজেদের গণতান্ত্রিক দল দাবি করে আর নির্বাচনে আসে না—এটা তাহলে কী? বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা তাদের ব্যাপার। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটা সুযোগ নয়।

খালেদা জিয়া সিএমএইচে চিকিৎসা নিতে না চাওয়ার প্রসঙ্গে কাদের বলেন, ‘তারা নির্বাচনে সেনাবাহিনী চায়। কিন্তু সেনাবাহিনীর হাসপাতালে তাদের অনীহা। সিএমএইচের চেয়ে ভালো হাসপাতাল আছে বলে আমার জানা নাই।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..