× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

এইচ টি ইমামের মৃত্যুতে শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রী’র গভীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Minister-of-Industries-and-Minister-of-State.jpg

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তিনি একজন দক্ষ, বিচক্ষণ ও দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি ইস্তফা দিয়ে দেশের পক্ষে কাজ করেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে গেছেন।

শোকবার্তায় শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর  শোকসন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..