× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে ৮ মে আর দ্বিতীয় ধাপে ২১ মে

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
নির্বাচন কমিশন

দেশের ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনে ৮ মে ভোট গ্রহনের তফশিল ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ১৬১টি উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সভা শেষে ইসি সচিব জানান, ১৬১ উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুসারে এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।

তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোটগ্রহণ করা হবে ২১ মে।


এ ক্যটাগরির আরো খবর..