× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

উদ্যোক্তাদের রাজস্বখাতে নেওয়ার দাবীতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি: ডিজিটাল সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্যোক্তাদের রাজস্বখাতে নেওয়ার দাবীতে লালমনিরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরাম জেলা শাখা।

আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী উক্ত ফোরামের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরাম জেলা শাখার সভাপতি একেএম ওয়াজেদ কবীর, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা খাতুন, কোষাধ্যক্ষ পবিত্র কুমার রায় ও মহেন্দ্রনগর ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মতিয়ার রহমান রিপন প্রমূখ।

মানববন্ধনে বক্তব্যরা বলেন, ২০১০ সালের ১১ই নভেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং নিউজিল্যান্ড এর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) প্রশাসক মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চরকুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্ভোধন করেন।

সেই থেকে আজ পর্যন্ত উক্ত ডিজিটাল সেন্টারে একজন পুরুষ ও একজন নারী পরিচালক (উদ্যোক্তা) কর্মরত আছে। তাদের কোন বেতন ও ভাতা না থাকলেও ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে সহযোগীতা করে আসছে। ফলে দীঘদিন ধরে তাদের বেতন ও ভাতা না থাকায় ১১ হাজার পরিবার পথে বসার উপক্রম হয়ে পড়েছে। তাই দ্রুত বেতন ভাতা দেয়ার জোড় দাবি জানান বক্তারা।

এদিকে ইউনিয়ন পরিষদে নতুন জনবল নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও তাদের নিয়োগের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ায় হচ্ছে না। তারা দীর্ঘদিন যাবৎ ডিজিটাল সেন্টার জাতীয়করণ করে পরিচালকদের রাজস্বখাতে নেওয়ার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..