× Banner
সর্বশেষ
স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল

নতুন উদ্যোক্তাদের প্রতি ব্যাংকগুলোকে আরো মনোযোগী হবার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

নারী উদ্যোক্তা-সহ নতুন উদ্যোক্তাদের প্রতি ব্যাংকগুলোকে আরো মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় স্থানীয় শিল্পসমূহের বিকাশে প্রয়োজনীয় ঋণ-সহ আনুষঙ্গিক ব্যাংকিং নিশ্চিত করতে হবে।

আজ রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ডিজিটাল ব্যাংকিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সামাজিক বৈষম্য হ্রাসে ব্যাংকগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। ব্যাংকিং সুবিধাবঞ্চিতদের এই সেবার অন্তর্ভুক্ত করতে হবে। বিকল্প উপায়ে তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, জনগণ যাতে তথ্য যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পেতে পারে সে জন্য সরকার কম খরচে ইন্টারনেট সেবা প্রাপ্তি নিশ্চিত করেছে। প্রতিমন্ত্রী এসময় আমদানি-রপ্তানি বাণিজ্যে সকল ব্যাংকিং কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..