× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি উদ্ধার উত্তর মেসিডোনিয়ায়

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

রুটিন মাফিক টহলে উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। যার মধ্যে ১৪৪ জন বাংলাদেশি এবং ৬৭ জন পাকিস্তানি নাগরিক। এদের ৬৩ জনই কম বয়সী।

পুলিশ জানিয়েছে, রুটিন মাফিক টহলে একটি ট্রাক থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে। মঙ্গলবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, গেভজেলিজা শহরের কাছে সোমবার রাতে একটি ট্রাককে থামায় সীমান্তে টহলরত নিরাপত্তাবাহিনী।

এরপরেই ওই ট্রাকের ভেতর থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়। ওই ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেসিডোনিয়ার নাগরিক, বয়স ২৭ বছর। তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

ট্রাক থেকে উদ্ধার হওয়া অভিবাসীদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। চলতি বছরের শুরু থেকেই করোনা মহামারির কারণে গ্রিসের সঙ্গে উত্তর মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

কিন্তু মানবপাচারকারী চক্রগুলো ওই এলাকায় এখনও সক্রিয় রয়েছে। এসব চক্র অভিবাসীদের অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে এরপর উত্তরের দিক থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে সহায়তা করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..