× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

উত্তর কোরিয়ার ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা?

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সন্দেহ করা হচ্ছে উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যে অঞ্চলটিতে দেশটি এর আগে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল সেখানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প এ সন্দেহকে জোরদার করছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ সন্দেহ ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও চীনা ভূমিকম্প সংস্থাগুলো জানিয়েছে, গ্রিনিচ মান সময় রাত ৩টায় ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

চীনের দ্য চীনা আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের কারণে এ ভূমিকম্প হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইয়োনহাপ দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পারমাণবিক বোমা পরীক্ষার কারণে এ ভূকম্পন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে সিউল।

দুই মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়ার কর্মকাণ্ড পর্যবেক্ষণ সংস্থা ৩৮ নর্থ স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানিয়েছিল, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র পুংগি-রি তে হঠাৎ করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তখন ধারণা করা হয়েছিল, উত্তর কোরিয়া হয়তো পঞ্চম দফায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে উত্তর কোরিয়া তার  ইতিহাসে চতুর্থ দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এ ঘটনার পর উত্তর কোরিয়ার ওপর আরোপিত অবরোধ আরো কঠোর করে জাতিসংঘ।


এ ক্যটাগরির আরো খবর..