× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

উচ্চমাধ্যমিকে কত সেট প্রশ্ন হবে কেউ জানবে না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

আগামী উচ্চ মাধ্যমিক(এইচএসসি) পরীক্ষায় কত সেট প্রশ্নপত্র হবে, তা কেউ জানবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এই পরীক্ষার জন্য কত সেট প্রশ্ন ছাপানো হবে, কোন সেটে পরীক্ষা হবে, তা কেউ জানবে না।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে হেয় প্রতিপন্ন করতে প্রশ্নফাঁস করা হচ্ছে। কারণ শিক্ষা মন্ত্রণালয়কে যদি আঘাত করা যায়, তাহলে শেখ হাসিনার ভোটে আঘাত করা যাবে।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করলেই হবে না, ভালো মানুষও হতে হবে।

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান প্রশ্নঁফাসের মাধ্যমে পরীক্ষা দিয়ে পাশ করলে ভালো মানুষ হবে না। তাই এসব তাদের দূরে রাখুন।

ঢাবিতে অধ্যয়নরত সিলেট জেলার শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাংসদ মো. শাহাব উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামি, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক।


এ ক্যটাগরির আরো খবর..