× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

ঈদের পরে সগৌরবে আসছে “আয়নাবাজি”

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

হাবিবুর রহমানঃ বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র “আয়নাবাজি” আগামী ঈদ-ঊল-আযহার পরে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় সম্পূর্ণ দেশে চিত্রায়িত আর্ন্তজাতিক মানের এই চলচ্চিত্রটি চলতি আগষ্ট মাসে মুক্তির কথা ছিলো। কিন্তু বর্ষা মৌসুম ও উত্তর বঙ্গের বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আয়নাবাজি চলচ্চিত্রের প্রযোজকবৃন্দ চলচ্চিত্রটি আগামী ঈদের পর দেশব্যাপী মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। তবে, কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত ভিন্ন ধারার এ চলচ্চিত্রটির প্রতি দর্শকেদের প্রতিক্ষা ও প্রত্যাশার কথা মাথায় রেখে আসন্ন সপ্তাহ থেকে চলচ্চিত্রটির প্রচারাভিযান শুরু করা হচ্ছে। চলচ্চিত্রটির সাথে জড়িত অভিনয়শিল্পী ও কলাকুশলীসহ অনেকেই এ প্রচারাভিযানের সাথে যুক্ত হবেন।

এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, “আয়নাবাজি” সব মানুষের ছবি, বাংলাদেশের সকল মানুষের সৃজনশীল বিনোদনের জন্য ছবিটি বানানো হয়েছে। আমি আশা করছি আমার এই ছবিটি দর্শকদের বিনোদন চাহিদার খোড়াক মিটিয়ে তাদের মনে জায়গা করে নিবে”।


এ ক্যটাগরির আরো খবর..